ফের নতুন রেকর্ড পেট্রোল ও ডিজেলের দামে
ফের নতুন রেকর্ড পেট্রোল ও ডিজেলের দামে। দু একদিন পর পর বেড়েই চলছে পেট্রোল ডিজেলের দাম। একদিকে কলকাতাতেই সেঞ্চুরির পথে পেট্রোল ও ৯০ ছুঁইছুঁই ডিজেল। আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে প্রতি লিটারে ২৮ পয়সা।
কলকাতায় পেট্রোলের নতুন দাম হল লিটারে ৯৫ টাকা ৮০ পয়সা। ডিজেলের দাম হল ৮৯ টাকা ৬০ পয়সা লিটার।
দিল্লিতে পেট্রোলের দাম লিটারে ২৯ পয়সা বেড়ে হয়েছে ৯৫ টাকা ৮৫ পয়সা। ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটারে ৮৬ টাকা ৭৬ পয়সা।
মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটারে ১০২ টাকা.০৪ পয়সা। ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটারে ৯৪.১৫ টাকা।
করোনা সংক্রমণের জেরে কড়া বিধি নিষেধে কার্যত তলানিতে জনগণের আয়। এই পরিস্থিতিতে লাগাতার পেট্রোল ও ডিজেলের দাম বেড়েই চলছে। ফলে মাথায় হাত মধ্যবিত্তদের। ইতিমধ্যেই তেলের দামের বোঝা বাজারের কাঁধে চাপতে শুরু করেছে। খুচরো বাজারের বিভিন্ন পণ্যের দামও ঊর্ধ্বমুখী।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ