Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার কোভিড ১৯ এর টিকাকরণের শংসাপত্রে মুখ্যমন্ত্রীর ছবি


এবার কোভিড ১৯ এর টিকাকরণের শংসাপত্রে মুখ্যমন্ত্রীর ছবি






করোনাভাইরাস টিকাকরণের পর যে শংসাপত্র দেওয়া হয় তাতে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। যে ছবিকে কেন্দ্র করে বিধানসভা নির্বাচনের আগে বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং স্পষ্ট বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার কেন্দ্রের করোনাভাইরাস টিকার শংসাপত্রে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি থাকে, ঠিক তেমনি বাংলাতে ভ্যাকসিন নিলে সেই শংসাপত্রে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এমনটাই জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।


জানানো হয়েছে, বাংলায় করোনাভাইরাস টিকা নেওয়ার পর একটি শংসাপত্র দেবে রাজ্য যেখানে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি এবং বার্তা।


যারা টিকা নিচ্ছেন তাদের মোবাইল নম্বর একটি লিঙ্ক পাঠানো হবে এবং সেই লিঙ্ক থেকেই এই শংসাপত্র পাওয়া যাবে। phase-3 vaccination থেকে মুখ্যমন্ত্রীর ছবি সহ শংসাপত্র পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code