Latest News

6/recent/ticker-posts

Ad Code

পৃথিবী থেকে কি তবে চিরতরে বিলুপ্ত !

পৃথিবী থেকে কি তবে চিরতরে  বিলুপ্ত ! 





১৯৬০ সালে দেওয়া ওয়ার্ল্ডলাইফ ফান্ডের তথ্য অনুযায়ী, পৃথিবীতে দুই হাজারের বেশি উত্তরাঞ্চলীয় সাদা গণ্ডার ছিল।২ কোটি ৬০ লাখ বছর ধরে পৃথিবীর বুকে টিকে আছে আধুনিক গন্ডার। হাতির পরই এরা সবচেয়ে বড় স্থলচর স্তন্যপায়ী প্রাণী। উনিশ শতকের মাঝামাঝি সময়েও আফ্রিকা দাপিয়ে বেড়াত লাখ লাখ গন্ডার।


গন্ডারের মোট পাঁচটি প্রজাতি রয়েছে। এগুলোর একটি সাদা গন্ডার প্রজাতি আবার দুই উপপ্রজাতিতে বিভক্ত। একটি দক্ষিণাঞ্চলীয়, অপরটি উত্তরাঞ্চলীয়। এ দুই উপপ্রজাতির মধ্যে দ্বিতীয়টি ছিল বিরলতর।




২০১৯ সালে বিশ্বে বেঁচে থাকা উত্তরাঞ্চলীয় সর্বশেষ পুরুষ সাদা গন্ডারের মৃত্যু হয়েছে। এই গন্ডারের নাম ছিল ‘সুদান’। বয়স হয়েছিল ৪৫ বছর। সুদানের মৃত্যুকালে মাত্র দুটি গণ্ডার বেঁচে ছিল - এই দুটিই স্ত্রী গন্ডার। একটির নাম ফাতু। আরেকটি তার মা নাজিন।


তবে আশার কথা- ‘গবেষকেরা সুদানের জিনগত কিছু উপাদান সংরক্ষণ করতে সক্ষম হয়েছেন। বেঁচে থাকা দুটি নারী গন্ডারের মাধ্যমে তা কৃত্রিম উপায়ে সফলভাবে প্রজনন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।’


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code