Latest News

6/recent/ticker-posts

Ad Code

অসুস্থ অভিনেতা নাসিরউদ্দিন শাহ, ভর্তি হাসপাতালে

অসুস্থ অভিনেতা নাসিরউদ্দিন শাহ, ভর্তি হাসপাতালে





অসুস্থ অভিনেতা নাসিরউদ্দিন শাহ (Naseeruddin Shah), ভর্তি হাসপাতালে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত দুদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। চলছে চিকিৎসা। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেই জানা যাচ্ছে। লাঙ্গসে একটি দাগ দেখা যাওয়ায় তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়ে পড়ে। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী রত্না পাঠক শাহ এবং সন্তানেরা।


তাঁর ম্যানেজার জানিয়েছেন, দুই দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ওঁর অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছেন।


৭০ বছরের এই বর্ষীয়ান অভিনেতা মঞ্চে, বাণিজ্যিক ছবিতে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছেন। তাঁর প্রজন্মের অন্যতম প্রতিভাবান অভিনেতা নাসিরউদ্দিন শাহ। তিনি ভারত সরকারের পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। ২০২০ সালে তাঁকে দুটি স্ট্রিমিং রিলিজে দেখা যায়। সেই দুটি হল- "মি রকসম" এবং "বন্দিশ ব্যান্ডিটস"। এ বছর গোড়ার দিকে তাঁকে দেখা যায় "রামপ্রসাদ কি তেরবি"-তে।


অভিনেতার অসুস্থার খবরে উদ্বিগ্ন তাঁর ভক্তরা। তাঁরা অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন। অভিনয়ের পাশাপাশি দেশের বিভিন্ন ইস্যু নিয়ে মাঝে মধ্যেই নিজের মতামত প্রকাশ করে থাকেন বর্ষীয়ান এই অভিনেতা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code