আপনার প্যান কার্ড (Pan Card) - আধার কার্ড (Aadhaar Card) লিঙ্ক হয়েছে কিনা জেনে নিন অনলাইনেই
২০১৯ সাল থেকে আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক হয়েছে আধার এবং প্যান কার্ড লিঙ্ক। সর্বশেষ আর্থিক বছরে কেন্দ্রের তরফে আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করার বিষয়ে জানানো হয়। জুন মাসের ৩০ তারিখ অবধি সময় রয়েছে সেই সংযুক্তিকরণের। সংযুক্তিকরণ না হলে, কার্যত অকেজো হয়ে যাবে PAN কার্ড, এমনটাই জানিয়েছে আয়কর দফতর। আপনার প্যান আধার কার্ড লিঙ্ক রয়েছে কি না তাও এবার জানা যাবে অনলাইনে।
প্যান কার্ড - আধার কার্ড লিঙ্ক হয়েছে কিনা জানবেন যেভাবে-
প্রথমে www.incometax.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
ওয়েবসাইটের পাতায় ‘Our Services’এ যান
সেখানে ‘Link Aadhaar Know About your Aadhaar PAN linking Status’ অপশনে ক্লিক করতে হবে।
সেখান থেকে একটি নতুন উইন্ডো আসবে, যেখানে নিজের Aadhar ও PAN সম্পর্কিত যাবতীয় নথি প্রদান করতে হবে।
সমস্ত নথি জমা দেওয়ার পর 'View Link Aadhar Status' অপশনে ক্লিক করতে হবে।
এবার Aadhar-Pan সংযুক্ত হয়েছে কিনা তা দেখা যাবে।
এখনও প্যান কার্ড ও আধার কার্ড যুক্ত না করা হলে ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ এই দুই নম্বরে SMS পাঠিয়ে সংযুক্ত PAN ও Aadhar সংযোগ করা যেতে পারে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ