করোনাকালে আত্মবিশ্বাস বাড়িয়েছে যোগ, আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী মোদী
আজ ২১শে জুন, সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বিশ্ব যোগ দিবসের সকালেই ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন।
যোগ দিবসের ভাষনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “করোনা সত্ত্বেও যোগ দিবসে উত্সাহের খামতি নেই। এবারের থিম সুস্থতার জন্য যোগাসন। করোনা আবহে আশার আলো যোগ, প্রার্থনা করি গোটা বিশ্ব সুস্থ হোক। অদৃশ্য ভাইরাস করোনা মোকাবিলায় প্রথমে কেউ প্রস্তুত ছিল না। এই কঠিন সময়ে যোগ আত্মবিশ্বাস বাড়িয়েছে। রোগ নিরাময়ে সহায়ক হয়েছে যোগ। যোগ আমাদের সংযমী হতে শিখিয়েছে। সুস্বাস্থ্যই সব থেকে বড় ভাগ্য। সুস্বাস্থ্যই আমাদের সাফল্যের কারণ। যোগাভ্যাসেই মিলতে পারে সুস্থ জীবন।“
পাশাপাশি তিনি আরো যোগ করেন, “স্কুলে স্কুলে যোগ শেখানো হচ্ছে। হাসপাতালেও যোগাসন করানো হচ্ছে।“ একইসঙ্গে মোদির মুখে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি শোনা যায় এদিন।
এদিন এক বিশ্ব, এক স্বাস্থ্য প্রসঙ্গ টেনে তিনি যোগ করেন, “বিশ্বজুড়ে আরও যোগের প্রচার করা উচিত। তেমনটা হলে ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান হেলথের দিকে এগিয়ে যাব সবাই। দুঃখকে বিয়োগ করার পথই হল যোগ, যোগের কাছে সব সমস্যার সমাধান আছে।“
আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Posted by Sangbad Ekalavya on Sunday, June 20, 2021
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ