Latest News

6/recent/ticker-posts

Ad Code

হৃতিক রোশনের হাত ধরে মুক্তি পেল ঋতাভরীর নতুন ছবির পোস্টার

হৃতিক রোশনের হাত ধরে মুক্তি পেল ঋতাভরীর নতুন ছবির পোস্টার



নিঃসন্দেহে ফিল্ম জগতের গ্ল্যামার গার্ল ঋতাভরী চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। রুপে গুনে মুগ্ধ নেটিজেনরা। জন্মদিনের পরদিনেই বলিউড অভিনেতা হৃতিক রোশনের হাত ধরে মুক্তি পেল ঋতাভরীর নতুন ছবির পোস্টার।




শ্যুটিং হয়ে গিয়েছিল আগেই। 'ব্রোকেন ফ্রেম' নামে স্বল্পদৈর্ঘ্যের ছবিতে এবার দেখা যাবে তাঁকে। রোহিত ও ঋতাভরী এই ছবিতে অভিনয় করেছেন। পরিচালক ছিলেন রামকমল মুখোপাধ্য়ায়।



সোশ্য়াল মিডিয়ায় 'ব্রোকেন ফ্রেম' ছবিটির পোস্টার ট্যুইট করেছেন হৃতিক রোশন। ছবিটির জন্য অভিনেতা অভিনেত্রী ও পরিচালককে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।


সোশ্যাল মিডিয়া সেই ছবি শেয়ার করে উচ্ছসিত ঋতাভরী লেখেন, 'ইন্ডাস্ট্রির গ্রীক গড আমাদের নতুন ছবি ব্রোকেন ফ্রেমের প্রথম লুক প্রকাশ করছেন।"



টেলি ধারাবাহিক 'ওগো বধূ সুন্দরী' দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন ঋতাভরী চক্রবর্তী। তারপর ধীরে ধীরে মডেলিং ও সিনেমা দুই জগতেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code