Latest News

6/recent/ticker-posts

Ad Code

সহকর্মীকে চুমু খেয়ে বিপাকে স্বাস্থ‍্যমন্ত্রী

সহকর্মীকে চুমু খেয়ে বিপাকে স্বাস্থ‍্যমন্ত্রী 





করোনা সংক্রমণ রুখতে নিজেই নিয়ম করে নিজেই ভাঙলেন। করোনা বিধি নিষেধের মাঝেই এক সহকর্মীকে চুমু খেয়ে বিপাকে পড়লেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। আর সেই ছবি প্রকাশ‍্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। উঠেছে সমালোচনার ঝড়। যদিও প্রধানমন্ত্রী ব‍্যাপারটায় গুরুত্ব না দিলেও ক্ষুব্ধ বিরোধীরা। 





ইতিমধ‍্যে, এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই তাঁর ইস্তফার দাবি তুলেছেন। আবার অনেকে ইস্তফা না দিলে মন্ত্রীসভা থেকে বের করে দেওয়ার দাবি তুলেছেন। লেবার পার্টির পক্ষ থেকে হ্যানকককে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি জানানো হয়েছে। যদিও, ডাউনিং স্ট্রিট বলছে, প্রধানমন্ত্রী বরিস জনসন তাঁকে ক্ষমা করেছেন এবং বিষয়টি এখানেই শেষ করার কথা জানিয়েছেন। 




স্বাস্থমন্ত্রী গিনা কোলাডঅ্যাঞ্জেলো নামের ওই সহকারীকে নিজেই নিয়োগ করেছেন। তাঁর সঙ্গে কোলাডঅ্যাঞ্জেলো অন্তঃরঙ্গ ছবি প্রকাশ‍্যে আসতেই দুঃখ প্রকাশ করেছেন তিনি। ক্ষমা চেয়েছে তিনি বলেছেন, তিনি এই মুহূর্তে দেশকে অতিমারী থেকে রক্ষা করার পরিকল্পনাতেই মগ্ন। এবং তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে যেন চর্চা না হয়।




সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code