Latest News

6/recent/ticker-posts

Ad Code

BJP নেতাদের সঙ্গে মিলে বাংলাকে ভাগ করার চক্রান্ত করছেন ধনকড়: ব্রাত্য বসু

BJP নেতাদের সঙ্গে মিলে বাংলাকে ভাগ করার চক্রান্ত করছেন ধনকড়: ব্রাত্য বসু





আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপালকে (Governor Jagdeep Dhankhar) আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Bose)। গতকাল সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জৈন হাওয়ালা মামলায় রাজ্যপালকে টেনে আনেন এরপর সেই তথ্যকে অস্বীকার করে বিবৃতি দেন রাজ্যপাল। এবিষয়ে আজ সাংবাদিক বৈঠক করেন ব্রাত্য বসু ও সুখেন্দু শেখর রায়।



তিনি বলেন, ‘গতকাল রাজ্যপাল জৈন হাওয়ালা মামলা নিয়ে সাংবাদিক বৈঠকে যা যা বলেছেন তা অর্ধসত্য। মাঝে মধ্যেই রাজ্যপাল উত্তরবঙ্গ সফরে চলে যাচ্ছেন। সেখানে গিয়ে বিচ্ছিন্নতাবাদী বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন। বিজেপি নেতাদের সঙ্গে মিলে বাংলাকে ভাগ করার চক্রান্ত করছেন তিনি।' তিনি এদিন আরও যোগ করেন, 'রাজ্যপাল পদে থাকলে যে সমদৃষ্টি বা সমদূরত্ব থাকা উচিত তার কোনও কিছু নেই তাঁর। 



জিটিএ আইনের হিসেব নিয়ে এদিন তিনি বলেন, অন্যদিকে রাজ্যসরকার প্রসঙ্গে তিনি বলেছেন, জিটিএ (GTA) আইনের হিসাব তাঁকে দেওয়া হয়নি। তিনি সিএজি-কে (CAG) দিয়ে অডিট করাবেন। কিন্তু জিটিএ আইনে পরিষ্কার বলা হয়েছে যে এই হিসাব পার্বত্য দফতরের মন্ত্রীর অধীনে থাকবে। এক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রীর অধীনে থাকবে। রাজ্যপাল সেই দফতরে হিসাব চাইতে পারতেন। অবশ্যই তাঁকে হিসাব দেওয়া হত। তিনি অকারণে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন।’
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code