বিজেপিতে যোগ দিলেন রাহুল ঘনিষ্ঠ কংগ্রেস নেতা জিতিন প্রসাদ
বিজেপিতে যোগ দিলেন উত্তরপ্রদেশের রাহুল ঘনিষ্ঠ কংগ্রেস নেতা জিতিন প্রসাদ।. আজ কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েলের হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি।
জিতিন প্রসাদ এতদিন কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে ছিলেন। একুশের নির্বাচনে বঙ্গ কংগ্রেসের পর্যবেক্ষকও ছিলেন তিনি। কংগ্রেস আমলে কেন্দ্রীয় মন্ত্রীও হন।উত্তরপ্রদেশ কংগ্রেসের সবচেয়ে প্রভাবশালী ব্রাহ্মণ নেতা তিনি। তাঁর দলত্যাগ উত্তরপ্রদেশ ভোটের ঠিক আগে আগে দুর্বল করলো কংগ্রেসকে আর শক্তি বাড়ল বিজেপি-র। জিতিনের বিজেপি যোগে রাজ্য কংগ্রেসের অন্দরের টানাপড়েন আরও স্পষ্ট হল।
এর আগেও একবার জিতিনের দল ছাড়ার জল্পনা শোনা গিয়েছিল। সেবারে কংগ্রেসের শীর্ষ নেতারা রীতিমতো ফুসলিয়ে তাঁকে নিরস্ত করেন। কিন্তু তাতে লাভ হল না। উত্তরপ্রদেশ ভোটের ঠিক আগে আগে বিজেপিতে নাম লেখালেন তিনি। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পর একদা রাহুল ঘনিষ্ঠ আরও এক নেতার দলত্যাগের ফলে শচীন পাইলটকে নিয়ে বাড়ছে জল্পনা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ