Latest News

6/recent/ticker-posts

Ad Code

জেলা পুলিশের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

জেলা পুলিশের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ





প্রতিনিধি সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :- 


ফের জেলা পুলিশের মানবিক মুখ দেখল শহরবাসী।করোনার মধ্যে দুঃস্থ পরিবার দের দেওয়া হলো খাদ্য সামগ্রী। জেলা পুলিশের মানবিক মুখকে সাধুবাদ জানিয়েছেন ২৪ নং ওয়ার্ডের বাসিন্দারা। খাদ্য সামগ্রী নিতে বেলপুকুরে ভিড় ছিলো চোখে পরার মতো। 



২০২০ সালের করোনা সংক্রমণের কারনে দেশ বাসীর সুরক্ষার জন্য দেশ জুড়ে লক ডাউনের ঘোষনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী।এর পর থেকে দফায় দফায় রাজে চলছে লক ডাউন ও বিধিনিষেধ।টানা লক ডাউন ও রাজ্য সরকারের বিধিনিষেধের কারনে কর্মহীন হয়ে পড়েছে রাজ্যের অধিকাংশ মানুষ। কর্মহীনের কারনে এক প্রকার অনাহারে দিন যাপন করছেন রাজ্য ও বর্ধমান শহরের মানুষ। অনাহারে দিন যাপন করা মানুষের পাশে থাকতে বর্ধমান জেলা এবং বর্ধমান শহরের বিভিন্ন এলাকার খাদ্য সামগ্রী দিয়ে চলেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ।



ফের শহর বাসীর পাশে থাকতে শুক্রবার বর্ধমান পৌরসভার ২৪ নং ওয়ার্ডের কাঞ্চন নগর বেল পুকুর জি এস এফ পি বিদ্যালয়ে দেওয়া হয় খাদ্য সামগ্রী। আজ প্রায় আড়াইশো জন দেওয়া হয় খাদ্য সামগ্রী।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code