Latest News

6/recent/ticker-posts

Ad Code

অলিম্পিকে অ্যাথলিটরা পাবে কন্ডোম, তবে ব্যবহারে রয়েছে নিষেধাজ্ঞা!

অলিম্পিকে অ্যাথলিটরা পাবে কন্ডোম, তবে ব্যবহারে রয়েছে নিষেধাজ্ঞা! 




করোনা সংক্রমণের জেরে গত বছর অলিম্পিক আয়োজনের কথা থাকলেও তা হয়নি। যা এবছর পরের মাস থেকেই আয়োজিত হবে টোকিওতে। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’র প্রস্তুতিও প্রায় শেষ। ট্র্যাডিশন বজায় রেখে এবারের অলিম্পিকেও অ্যাথলিটদের হাতে কন্ডোমের প্যাকেট তুলে দিতে চলেছে টোকিও অলিম্পিকের আয়োজকরা। তবে কন্ডোম দেওয়া হলেও দেওয়া হচ্ছে এক আজব শর্ত। কন্ডোম ব্যবহার করা যাবে না এমনটাই সেই শর্ত।



প্রতি বছরের মতো এবছরেও অ্যাথলিটদের রাখা হয়েছে অলিম্পিক ভিলেজে। আর সেখানেই ট্র্যাডিশনাল বজায় রেখে প্রতি বছরের মতো এবছরেও অ্যাথলিটদের হাতে তুলে দেওয়া হবে কন্ডোম। এবার ১লক্ষ ৬০ হাজারেরও বেশি কন্ডোম বিলি করা হবে। তবে কন্ডোম দেওয়া হলেও ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে দাপট চালাচ্ছে করোনা ভাইরাস। সেই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে কন্ডোম ব্যবহার না করার সতর্কবার্তা দেওয়া হয়েছে।


আয়োজক কমিটির দাবি, টোকিও অলিম্পিকের স্মৃতিচিহ্ন হিসেবেই কন্ডোম বিলির সিদ্ধান্ত। তবে এবছর অলিম্পিক ভিলেজে দেওয়া হবে না কন্ডোম। পুরো ইভেন্ট শেষ হওয়ার পর অ্যাথলিটদের হাতে তলে দেওয়া হবে কন্ডোম এবং ব্যবহার না করে বাড়ি নিয়ে যাওয়ার আবেদনই জানানো হবে।


আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে, “আমাদর উদ্দেশ্য অলিম্পিক ভিলেজে অ্যাথলিটদের কন্ডোম ব্যবহারে বাধা দেওয়া নয়। বরং এটি ব্যবহার না করে অতিমারী আবহে সামাজিক সচেতনতা তৈরি করা। তাঁরা সেটি বাড়ি নিয়ে গিয়ে নীরবেই সকলকে সতর্কবার্তা দেবেন।”


করোনা কালে অলিম্পিক আয়োজিত হওয়ায় এবার অনেক বেশি নিয়মের মধ্যে থাকতে হবে অ্যাথলিটদের। বায়ো-বাবলের মধ্যে থাকা, ভিড়ে শামিল না হওয়া, দূরত্ব বিধি মেনে চলা সহ অলিম্পিক ভিলেজের বাইরে বেরনোও নিষেধ নানা নির্দেশিকা জারি করা হয়েছে। ভেন্যুতে মদ বিক্রি ও মদ্যপানেও রয়েছে নিষেধাজ্ঞা। এবার কন্ডোমও ব্যবহারে নিষেধাজ্ঞা।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code