হাসপাতালে ভর্তি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক
হাসপাতালে ভর্তি করা হল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ককে। করোনার ভয়াল দাপট দেশ জুড়ে। গত এপ্রিলে মারণ ভাইরাস করোনার কবলে পড়েন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীও। কোভিড-১৯ পরবর্তী জটিলতার জন্য হাসপাতালে ভর্তি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। আজ তাঁকে এইমসে ভর্তি করা হয়।
গত ২১ এপ্রিল কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রেমশ পোখরিয়াল। সেই সময় ট্যুইটারে নিজেই সংক্রমিত হওয়ার খবর জানিয়েছিলেন। হোম আইসোলেশনেই চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে ওঠেন। এরপরে, কাজেও যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু, ফের করোনা পরবর্তী জটিলতা দেখা দেওয়ায় তাঁকে এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ ভর্তি করা হয়।
সূত্রের খবর, রমেশ পোখরিয়ালকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। এই প্রেক্ষিতে আজ সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা সংক্রান্ত ঘোষণা পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে সকল রাজ্যের শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করেছিলেন তিনি। বৈঠকে কেন্দ্রের কাছে দ্বাদশের পরীক্ষা বাতিল না করারই প্রস্তাব রেখেছিলেন সব রাজ্যের শিক্ষামন্ত্রীরা। যে বৈঠকের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল বলেছিলেন সিবিএসই-র সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ