Latest News

6/recent/ticker-posts

Ad Code

১লা জুলাই রাজ্যে সরকারি ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

১লা জুলাই রাজ্যে সরকারি ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর


mamata banerjee



১লা জুলাই থেকে রাজ্যে শিথিল হচ্ছে করোনা বিধি নিষেধ। এদিকে ১লা জুলাই রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


১লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস। করোনা কালে নিজেদের প্রান বাজি রেখে অদৃশ্য শত্রুর সাথে লড়াইয়ে নিজেদের নিয়োজিত করেছেন চিকিৎসকরা। তাঁদের প্রতি সম্মান জানাতেই এই ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কোভিড ওয়ারিয়রা করোনার সঙ্গে লড়াইয়ে ভাল কাজ করেছেন। তাঁদের সম্মান জানাতেই ১ জুলাই ছুটি দিচ্ছে রাজ্য সরকার।


১৯৯১ সাল থেকে দেশে ১লা জুলাই জাতীয় চিকিৎসক দিব হিসেবে পালন হয়ে আসছে। এদিকে এর আগে পুলিশকর্মীদের সম্মানে পুলিশ দিবস ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার ১লা জুলাই রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করে চিকিৎসকদের সম্মান জানাল রাজ্য।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

Ad Code