জৈন-হাওয়ালা মামলায় রাজ্যপালকে টেনে আক্রমণ মুখ্যমন্ত্রীর
আজ নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যপালকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন তিনি রাজ্যপালের উত্তরবঙ্গ সফরকে নিয়ে তীব্র আক্রমণ করেন। তিনি বলেছেন, ‘রাজ্যপাল এখন কেন উত্তরবঙ্গে গেলেন? আমি এরকম রাজ্যপাল আগে কখনও দেখিনি। রাজ্যপালের অপসারণ চেয়ে ৩টি চিঠি লিখেছি'।
তিনি লিখেছেন, জিটিএ নিয়ে তদন্তের আগে আগে রাজ্যপালের সফরের তদন্ত হওয়া উচিত। কাদের নিয়ে গেছে, কত টাকা খরচ হয়েছে, সব তদন্ত হওয়া উচিত। দার্জিলিঙের উপর এত রাগ কেন? যা ইচ্ছে তাই করবেন, মেনে নেব না। উত্তরবঙ্গকে অশান্ত করতে জেনে বুঝে দার্জিলিঙে গেছেন রাজ্যপাল। শুধু বিজেপির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল। উত্তরবঙ্গকে ভাগের চক্রান্ত চলছে। এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন রাজ্যপাল।’
এই বৈঠক থেকে রাজ্যপালকে আক্রমণ করে তিনি আরো বলেন, ‘জৈন হাওয়ালা মামলায় কে যুক্ত ছিলেন, চার্জশিটে নাম ছিল কিনা প্রকাশ করুন। যেভাবে টাকা-কমিশনকে কাজে লাগিয়ে ভোট, সবাই জানে। অফিসার, পর্যবেক্ষকদের বদলে রাজনৈতিক কমিশন ভোট করিয়েছে। ভুয়ো খবর ছড়িয়ে সোশাল মিডিয়ায় প্রচারের চেষ্টা চলছে।’
ভোট পরবর্তী হিংসা ও রাজ্যপালের উত্তরবঙ্গ সফর নিয়ে মমতাভোট পরবর্তী হিংসা ও রাজ্যপালের উত্তরবঙ্গ সফর নিয়ে মমতা
Posted by Sangbad Ekalavya on Monday, June 28, 2021
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ