Big Breaking: পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা, ঘোষিত হল নতুন তারিখ
পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা। করোনা পরিস্থিতির জেরে অবশেষে পূর্ব ঘোষিত তারিখে হচ্ছে না পরীক্ষা।
রাজ্যে আগামী ১৭ই জুলাই হবে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা।
এর আগে ১১ই জুলাই এই পরীক্ষা হওয়ার কথা ছিল রাজ্যে। কিন্তু সেই পরীক্ষা ৬দিন পিছিয়ে হবে ১৭ই জুলাই।
এবছর মোট ২৭৪টি কেন্দ্রে পরীক্ষা হবে। মোট ৯২৬৯৫ পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন।
১৪ই অগাস্টের মধ্যে ঘোষনা করা হবে পরীক্ষার ফল।
১৫ই সেপ্টেম্বরের মধ্যে তিন দফায় কাউন্সেলিং শেষ করা হবে বলে জানা গেছে।
জানা যাচ্ছে, পরীক্ষার্থীদের বাড়ির পাশে দেওয়া হবে সেন্টার।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ