Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাজারে এল বাড়িতেই কোভিড পরীক্ষার কিট কোভিশেল্ফ, জানুন দাম

বাজারে এল বাড়িতেই কোভিড পরীক্ষার কিট কোভিশেল্ফ, জানুন দাম 





করোনা উপসর্গ থাকলে ডাক্তারি প্রেসক্রিবশন ছাড়াই এবার করোনা পরীক্ষা করা যাবে বাড়িতেই এমন কিট কোভিশেল্ফ-র অনুমোদন কিছুদিন আগেই দিয়েছে আইসিএমআর। এবার পুনে ভিত্তিক ডায়াগনস্টিক সংস্থা ‘কোভিসেল্ফ’ কিটের শিপিং শুরু করেছে। কিটটি মেডিক্যাল শপ এবং ই-কমার্স সাইট ফ্লিপকার্টে পাওয়া যাবে। এই কিটের মাধ্যমে ১৫ মিনিটের মধ্যে কোভিড পজিটিভ কিনা তা জানা যাবে। বৃহস্পতিবার থেকে এই টেস্ট কিট বিক্রয়ের জন্য শিপিং শুরু হয়েছে।



জানা যাচ্ছে এই কিটটির মূল‍্য ২৫০ টাকা। পুনে ভিত্তিক সংস্থাটি গত বছর ভারতকে প্রথম আরটি-পিসিআর পরীক্ষার কিট দিয়েছে। যা বর্তমানে কোভিড -১৯ পরীক্ষার জন্য ব্যবহৃত হয়। 



মাইল্যাব ডিসকভারি সলিউশনগুলির পরিচালক হাসমুখ রাওয়াল বলেছেন, ‘প্রতি সপ্তাহে ৭০ মিলিয়ন টেস্ট কিট তৈরির ক্ষমতা রয়েছে এবং জুনের শুরুতে এটি বাড়িয়ে এক কোটি করা হবে।’ ১৮ বছরের উর্ধ্বের সকল প্রাপ্তবয়স্ক মানুষ এটি নিজে নিজে ব্যবহার করতে পারবেন তবে ২ বছর বা তার বড় কোনও শিশুর ক্ষেত্রে প্রাপ্তবয়স্ককে টেস্ট করাতে পরামর্শ দেওয়া হয়েছে। 



এই কিট দিয়ে করোনা পরীক্ষা করতে মোবাইলে মাইল‍্যাব অ্যাপলিকেশন ডাউনলোড করতে হবে। পদ্ধতি এবং বিবরণ কিটের সাথে দেওয়া একটি ম‍্যানুয়ালে থাকবে। নাক থেকে সোয়াব সংগ্রহ করার স্টিক এবং একটি টিউব থাকবে, থাকবে টেস্ট কার্ড। সোয়াব স্টিকটি অন্তত দশবার ঘুরিয়ে সোয়াব নিয়ে তা টেস্ট কিটে রাখলেই মোবাইল অ্যাপের মাধ‍্যমেই জানা যাবে ফল।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code