যারা টেট পাস করেছেন তাঁদের জন্য বড় খবর Teachers Eligibility Test
Validity period of Teachers Eligibility Test qualifying certificate extended from 7 years to lifetime - Shri Ramesh Pokhriyal 'Nishank'
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ঘোষণা করেছেন, ২০১১ সাল থেকে শিক্ষকদের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায়(টেট) উত্তীর্ণ শংসাপত্রের মেয়াদ ৭ বছর থেকে বাড়িয়ে আজীবন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ।
ইতিমধ্যে যেসব প্রার্থীর শংসাপত্রের মেয়াদ ৭ বছর অতিবাহিত হয়েছে, তাদের ক্ষেত্রে নতুন করে টেট শংসাপত্র দেওয়ার জন্য সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন তিনি ।
শ্রী পোখরিয়াল বলেছেন, শিক্ষকতা ক্ষেত্রে কর্মজীবন গড়ে তুলতে আগ্রহী প্রার্থীদের কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হবে ।
বিদ্যালয়ে শিক্ষক হিসেবে একজন ব্যক্তির নিয়োগের যোগ্যতা নির্ণায়ক হিসেবে টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক ।
ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই)-এর ২০১১ সালের ১১-ই ফেব্রুয়ারি জারি করা নির্দেশিকা অনুযায়ী প্রতিটি রাজ্য সরকারকে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট পরীক্ষা পরিচালনা করা এবং টেট উত্তীর্ণ প্রার্থীদের ৭ বছরের মেয়াদে টেট শংসাপত্র প্রদান করতে বলা হয় ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ