নয়া চমক! টীকা নিলেই মিলবে এক বোতল বিয়ার!
করোনা টিকা নিলেই মিলবে এক বোতল বিয়ার। এই নয়া চমক আমেরিকায়। করোনার গ্রাস থেকে বাঁচতে ভ্যাকসিন ভরসা। ফলে ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসের দেশের ৭০% মানুষকে টীকাকরণ করার লক্ষ্য মাত্রা করেছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। আর সেই লক্ষ্য পূরণে এবার নয়া চমক দিল বাইডেন প্রশাসন। ঘোষণা করল, টিকা নিলেই প্রাপ্তবয়স্করা পাবেন বিনামূল্যে এক বোতল করে বিয়ার।
সাধারন মানুষ টিকা অনীহা দেখানোয় আমেরিকার একাধিক জায়গায় শুরু হয়েছে টিকা নিলেই অভিনব উপহারে। কোথাও কোথাও আর্থিক উপহার রয়েছে। কোথাও দেওয়া হচ্ছে স্পোর্টস টিকিট। আবার কোনও কোনও অফিস কর্মচারিদের বেতন-সহ ছুটিও দিচ্ছে। গোটা জুন মাসে যত সংখ্যক বেশি টিকা দেওয়া যায় সেইদিকেই এখন নজর বাইডেন প্রশাসনের। গোটা জুন মাসকে 'month of action' বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত আমেরিকায় ৬২.৯ শতাংশ প্রাপ্তবয়স্ক অন্তত পক্ষে করোনা টিকার একটি ডোজ নিয়েছেন। ১৩৩.৬ মিলিয়ন মানুষ সম্পূর্ণরূপে টিকা নিয়েছেন। তবে সাধারন মানুষের টিকা নিতে অনীহার জেরে কমেছে দৈনিক টিকা নেওয়ার হার। আর তাই এই চমকপ্রদ পুরষ্কারের ঘোষনা বলে জানা যাচ্ছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ