Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভালোবেসে বারবার ঠকেছেন, ভেঙেছে বিয়েও! তাই ভুলেও এই ভুল করবেন না Minissha Lamba

ভালোবেসে বারবার ঠকেছেন, ভেঙেছে বিয়েও! তাই ভুলেও এই ভুল করবেন না মিনিশা লাম্বা [Minissha Lamba]


picture credit: Minissha instagram


বিশ্বজিৎ দাসঃ 

বলিউড অভিনেত্রী মিনিশা লাম্বা [Minissha Lamba] সঞ্জয় দত্তের ‘ভূমি’ দিয়ে বলিউডে নতুন ইনিংস শুরু করেছেন। সুজিত সরকারের পরিচালনায় ‘ইঁহান’ ছিল তাঁর প্রথম কাজ। তারপর ‘বাচনা এ হাসিনো’, ‘জিলা গাজিয়াবাদ’, ‘কর্পোরেট’, ‘হানিমুন ট্র্যাভেলস প্রাইভেট লিমিটেড’ ছবিতে। ‘

picture credit: Minissha instagram




বিগ বস’-র অষ্টম সিজনেও ভাগ নিয়েছিলেন তিনি।'ফ্লার্টবাজ’ তারকার সঙ্গে প্রেম করে ঠকেছেন, তাই ভুলেও এই ভুল করবেন না মিনিশা লাম্বা।এবার নতুন প্রেম, ভাঙা বিয়ে থেকে বলিউড তারকার সঙ্গে প্রেম- অকপট মিনিশা ।


picture credit: Minissha instagram



অভিনেত্রী মিনিশা লাম্বা [Minissha Lamba] ভালোবেসে বারবার ঠকেছেন, ভেঙেছে বিয়েও তবুও প্রেম থেকে নিজেকে দূরে রাখতে পারেন না এই বলি নায়িকা। তবে এক নামী বলিউড তারকার কাছে ধোকা খেয়ে জীবনে বড়সড় শিক্ষা নিয়েছেন অভিনেত্রী।

picture credit: Minissha instagram




ঠিক করেছেন, জীবনে কোনওদিন শোবিজ দুনিয়ার কোনও মানুষের সঙ্গে সম্পর্কে জড়াবেন না। ২০১৫ সালে এক রেস্তোরাঁর মালিক রায়ান থামের সঙ্গে বিয়ে করেছিলেন অভিনেত্রী, তবে গত বছরই বিয়ে ভেঙেছে মিনিশা লাম্বার। তবে নতুন সম্পর্কে জড়াতে বেশি সময় লাগেনি তাঁর, কিন্তু নিজের প্রেমিকের পরিচয় গোপন রেখেছেন মিনিশা।

picture credit: Minissha instagram



এক সাক্ষাৎকারে অভিনেত্রীর কাছে প্রশ্ন রাখা হয়েছিল প্রেম করে ঠকেছেন বলেই কি অভিনেতার সঙ্গে আর প্রেম করবেন না? সপাট জবাব দিয়ে নায়িকা জানান,"কারণটা হল আমি সত্যি ইন্ডাস্ট্রির কারুর সঙ্গে প্রেম করতে চাই না। শুধু অভিনেতা নয়, এই গ্ল্যামার দুনিয়ার সঙ্গে জড়িত কোনও মানুষের সঙ্গে। কারণ এখানে সারাক্ষণ বড্ড লোক দেখনদারিতে বিশ্বাসী। আমি এটা বলব না যে অভিনেতার সঙ্গে প্রেম করো না, কারণ অনেকেই অভিনেতাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন। সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু এই সিদ্ধান্তটা আমি নিজের জন্য নিয়েছি।"
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code