Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্ব মহামারীর মাঝেও সুখবর- world’s International University rankings এ প্রথম স্থান ভারতীয় বিশ্ববিদ্যালয়ের

বিশ্ব মহামারীর মাঝেও সুখবর- world’s International University rankings এ প্রথম স্থান ভারতীয় বিশ্ববিদ্যালয়ের




ভারতের তিনটি বিশ্ববিদ্যালয় কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রেঙ্কিং-২০২২-এ প্রথম দুশোর মধ্যে রয়েছে।অন্যদিকে,গবেষণার ক্ষেত্রে ব্যাঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে।

কিউ এস অর্থাৎ কোয়াকুয়ারেলি সাইমনড্স বিশ্বব্যাপী উচ্চশিক্ষা বিশ্লেষক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রেঙ্কিং-এর ১৮-তম সংস্করণ প্রকাশ করেছে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এই তালিকায় ১৭৭-তম স্থান পাওয়ার জন্য আইআইটি মুম্বাই, ১৮৫-তম স্থান অধিকারের জন্য আইআইটি দিল্লি এবং ১৮৬-তম স্থান দখলের জন্য ব্যাঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কে শুভেচ্ছা জানিয়েছেন।

শ্রী পোখরিয়াল জানান, ভারত শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে এবং বিশ্বগুরু হিসেবে আত্মপ্রকাশ করেছে। 


কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আরও বলেন যে, জাতীয় শিক্ষানীতি-২০২০ এবং ইনস্টিটিউট অফ এমিনেন্স-এর মত উদ্যোগ ভারতের কলেজ ও শিক্ষা কেন্দ্রগুলিকে বিশ্ব রেঙ্কিং এর ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। কিউ এস রেঙ্কিং দেখেই তা অনুভব করা যায়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code