Latest News

6/recent/ticker-posts

Ad Code

জুলাইয়ে ১৫দিন বন্ধ থাকবে ব‍্যাঙ্ক, জেনে নিন কবে কবে

জুলাইয়ে ১৫দিন বন্ধ থাকবে ব‍্যাঙ্ক, জেনে নিন কবে কবে



জুলাই মাসে পনেরো দিন ছুটি থাকবে ব‍্যাঙ্ক। যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে তবে ছুটির তালিকা দেখে আপনি আপনার কাজ সেড়ে নিন। নয়তো পড়তে পারেন সমস‍্যায়। আরবিআইয়ের ক্যালেন্ডার লিস্ট অনুযায়ী ৯টি এবং বাকি দিনগুলি সপ্তাহান্তের ছুটি। যদিও রাজ্যভিত্তিতে ব্যাঙ্কের কার্জকর্ম নির্ভর করছে। এছাড়া অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা বজায় থাকবে।




হলিডে আন্ডার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টস, হলিডে আন্ডার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টস অ্যান্ড রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে এবং ব্যাঙ্ক ক্লোজিং অফ অ্যাকাউন্টস এই তিন ধারায় ব‍্যাঙ্ক ছুটি রাখে আরবিআই।যদিও ব‍্যাঙ্কের ক্ষেত্রে রাজ্যে উৎসবের দিন অনুযায়ীও ছুটি নির্ভর করে বা, নির্দিষ্ট উৎসবের জন্য সংশ্লিষ্ট রাজ্যে কবে বিজ্ঞপ্তি জারি হয়েছে তার উপর নির্ভর করে। 



ছুটি নিয়ে আরবিআই একটি বিজ্ঞপ্তি জানিয়েছে দ্বিতীয় ও চতুর্থ শনি-রবিবার সহ কয়েকদিন পাবলিক ও প্রাইভেট ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে। 

ব্যাঙ্ক-বন্ধের দিনগুলি-

৪ জুলাই- রবিবার

১০ জুলাই- মাসের দ্বিতীয় শনিবার

১১ জুলাই- রবিবার

১৮ জুলাই- রবিবার

২৪ জুলাই- মাসের চতুর্থ শনিবার

২৫ জুলাই- রবিবার




জুলাইয়ে ছুটির তালিকা:

১২ জুলাই- কঙ্গ(রথযত্রা)

১৩ জুলাই- ভানু জয়ন্তী

১৪ জুলাই- দ্রুকপা সেচি

১৬ জুলাই- হরেলা

১৭ জুলাই- ইউ তিরত সিঙ্গ ডে/খরচি পূজা

১৯ জুলাই- গুরু রিম্পচের ঠুঙ্কার সেচে

২০ জুলাই- বকরিদ

২১ জুলাই- বকরি ঈদ(ঈদ-উল-জুহা)(ঈদ-উল-আধা)

৩১ জুলাই- কের পূজা
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code