Latest News

6/recent/ticker-posts

Ad Code

খুন করে নিখোঁজ স্ত্রীর খোঁজে নামলেন স্বামী

খুন করে নিখোঁজ স্ত্রীর খোঁজে নামলেন স্বামী




সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-


নিজের স্ত্রীকে খুন করে দেহ লোপাট করতে বস্তাবন্দি করে গোয়ালঘরের মাচায় তুলে রেখেও শেষরক্ষা হল না। 

সেখান থেকে দুর্গন্ধ ছড়াতেই প্রতিবেশীদের প্রশ্নের মুখে মৃতার স্বামী বাবু সেখ।রোমহর্ষ কর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার কাইগ্রাম এলাকায়।ধৃত বাবু সেখকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ।



পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার কাইগ্রামের বাসিন্দা বছর আঠারোর ফুলকলি খাতুনের সঙ্গে মাস তিনেক আগে ভালোবাসা করে বিয়ে হয় বাবু শেখের।বিয়ের পর থেকেই টাকার দাবীতে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতো বলে জানান মৃতার মা।গত দুদিন আগে টাকার দাবীতে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়।এর পর বাবু সেখ ও তার মা মিলে ফুলকলিকে খুন করে বলে অভিযোগ করেন মৃতার মা।খুনের পর মৃতদেহ লোপাট করতে বস্তা বন্দী করে গোয়াল ঘরের মাচায় তুলে রাখন বাবু সেখ।প্রতিবেশীদের বলেন ঝগড়া করে ঘড় থেকে বেড়িয়ে গেছেন ফুলকলি। লোক দেখাতে নিখোঁজ স্ত্রীর খোঁজ শুরু করেন বাবু সেখ।কিন্তু সিকে ছিড়লো বৃহস্পতিবার রাতে।এতো কিছুর পরেও শেষ রক্ষা হলো না।বৃহস্পতিবার রাতে গোয়াল ঘর থেকে দুর্গন্ধ ছড়াতেই সন্দেহ হয় প্রতিবেশীদের।


এরপর খবর দেওয়া হয় মন্তেশ্বর থানায়।পুলিশ এসে গোয়াল ঘর থেকে উদ্ধার করে বছর আঠারোর ফুলকলির মৃত দেহ।গ্রেপ্তার করা হয় বাবু সেখকে। ময়না তদন্তের জন্য মৃতদেহটিকে পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code