Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা মোকাবিলায় ডাবল মাস্ক পড়া জরুরী, জানুন পড়তে হবে কি করে

করোনা মোকাবিলায় ডাবল মাস্ক পড়া জরুরী, জানুন পড়তে হবে কি করে




করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। এমন পরিস্থিতিতে মাস্ক পড়া, স‍্যানিটাইজার করা, সোশ‍্যাল ডিস্টান্সিং বজায় রাখাই মূল হাতিয়ার। সম্প্রতি করোনা মোকাবিলায় এক নয় দুটো মাস্ক পড়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র। বিজ্ঞপ্তি দিয়ে জোড়া মাস্ক পড়ার কথা জানিয়েছে কেন্দ্র। দ্বিতীয় ঢেউয়ের দাপট বাড়ার সঙ্গে সঙ্গেই করোনা মোকাবিলায় জোড়া মাস্ক পরার পরামর্শ অনেকদিন আগেই দিয়েছিলেন বিশেষজ্ঞরা। এরপর কেন্দ্রের তরফেও জোড়া মাস্ক পড়ার পরামর্শ দিয়েছেন।




কী করবেন:

  • দুটি মাস্কের একটি হতে হবে সার্জিক্যাল মাস্ক এবং অন্যটি দুই কিংবা তিন স্তরের কাপড়ের মাস্ক।
  • নাকের জায়গাটি টাইট থাকতে হবে। অর্থাৎ নোজ ক্লিপযুক্ত মাস্ক এক্ষেত্রে বেশি ভাল।
  • শ্বাস নিতে যাতে কোনও কষ্ট না হয়, তা নিশ্চিত করুন।
  • কাপড়ের মাস্কটি নিয়মিত ধুয়ে ফেলুন।


কী করবেন না:

  • একই ধরনের দু’টি মাস্ক ব্যবহার করবেন না।
  • একই মাস্ক পরপর দু’দিন পরবেন না।


JAMA ইন্টারনাল মেডিসিনে একটি জার্নাল প্রকাশিত গবেষণা বলছে, জোড়া মাস্ক পরলে সার্স-কোভ২-কে প্রতিহত করার ক্ষমতা একলাফে অনেকখানি বেড়ে যায়। তাই সংক্রমণ দূরে রাখতে অবশ্যই মেনে চলুন এই নির্দেশিকা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code