করোনা সচেতনতা প্রচার গ্রিন জলপাইগুড়ি ময়নাগুড়ি শাখার
গ্রীন জলপাইগুড়ি সেচ্ছাসেবী সংগঠনের ময়নাগুড়ি শাখার পক্ষ থেকে আজকে ময়নাগুড়ি আব্দুল মোড়, সিঙ্গিমারি মোড়,লক্ষির হাট,বোলবাড়ি এলাকায় মাইকিং করে করোনা সচেতনতা প্রচার করা হয় দিনভর ।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গ্রীন জলপাইগুড়ির সংগঠনের ময়নাগুড়ি শাখার সভাপতি ডোরা চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা ।সংগঠনের সভাপতি ডোরা চক্রবর্তী জানান, এদিন তারা মাস্ক বিতরণ ও দোকানে দোকানে সচেতনতা পোস্টার লাগিয়ে দিনভর এই সচেতনতামূলক প্রচার চালান । তাদের এই প্রচার অব্যহত থাকবে বলেও জানিয়েছেন তিনি ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ