Latest News

6/recent/ticker-posts

Ad Code

West Bengal Assembly Elections 2021: আগামীকাল ষষ্ঠ দফার নির্বাচনে দেখে নিন হেভিওয়েট প্রার্থী তালিকা

West Bengal Assembly Elections 2021: আগামীকাল ষষ্ঠ দফার নির্বাচনে দেখে নিন হেভিওয়েট প্রার্থী তালিকা




করোনা আবহে আগামীকাল ২২ এপ্রিল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ। এইদিন রাজ্যের ৪ জেলার ৪৩টি আসনে ভোট।  ৪৩টি আসন থেকে মোট ৩০৬ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। এই আসনগুলিতে মোট ভোটারের সংখ্যা ১.০৩ কোটি।

যে যে কেন্দ্রে ভোট:

উত্তর দিনাজপুর: চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ (এসসি), কালিয়াগঞ্জ (এসসি), রায়গঞ্জ, ইটাহার।

উত্তর ২৪ পরগনা: বাগদা (এসসি), বনগাঁ উত্তর (এসসি), বনগাঁ দক্ষিণ (এসসি), গাইঘাটা (এসসি), স্বরূপনগর (এসসি), বাদুড়িয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর।

নদিয়া: করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ।

পূর্ব বর্ধমান: ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম (এসসি), গলসি (এসসি)।


হেভিওয়েট প্রার্থী: হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন তৃণমূলের স্বপন দেবনাথ, চন্দ্রিমা ভট্টাচার্য, উজ্জল বিশ্বাস, কৌশানি মুখোপাধ্যায়। কৌশানির বিপরীতে কৃষ্ণনগর উত্তর থেকে লড়ছেন মুকুল রায়। এছাড়া হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক ও বিজেপির রাহুল সিনহা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code