Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভোটের মাঝেই ভাইরাল সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের উত্তাপ ছড়ানো ছবি




ভোটের মাঝেই ভাইরাল সাংসদ অভিনেত্রীর নুসরত জাহানের উত্তাপ ছড়ানো ছবি 




রাজ‍্যে চলছে বিধানসভা নির্বাচন। আর তার মাঝেই ভাইরাল সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের ছবি। ব‍্যক্তিগত জীবনে নানা ওঠাপড়ার মধ‍্য দিয়ে অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তারপর তৃণমূলের হয়ে সাংসদ হয়েছেন তিনি। একাধিক কারণে বারে বারে খবরের শিরোনামে উঠে আসেন তিনি। কিছুদিন আগেই দলের হয়ে প্রচার করতে গিয়ে মেজাজ হারানোর জেরে খবরের শিরোনামে উঠে আসেন নুসরত। 




সম্প্রতি কিছু ছবি নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন নুসরত। যা নিমেষেই ভাইরাল। অফ শোল্ডার গাউনে নুসরতে এই ফটোশুটের ছবি উত্তাপ ছড়িয়েছে তাঁর ভক্তদের মনে। একাধিক ছবি নিজের সোশ‍্যাল হ‍্যাণ্ডেলে পোস্ট করে দর্শকদের নজর কেড়েছেন নুসরত। 




২০১০ সালে মিস কলকাতা খেতাব জিতেছিলেন নুসরত। ২০১১ সালে 'শত্রু' ছবি দিয়ে অভিনয় জগতে পা রাখেন নুসরত।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code