Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আক্রান্ত অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়

করোনা আক্রান্ত অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়




করোনা আক্রান্ত অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আজকেই টলিউডের সুপারস্টার জিৎ-এর করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। এবার করোনার কবলে শুভশ্রী। করোনা আক্রান্তের খবর নিজেই সোশ‍্যাল হ‍্যাণ্ডেলে জানিয়েছে শুভশ্রী। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর আরবানার ফ্ল্যাটেই নিভৃতবাসে রয়েছেন শুভশ্রী। তবে স্বস্তির খবর, শুভশ্রীর সাত মাসের ছেলে ইউভান করোনা আক্রান্ত নয়। 




এদিকে নির্বাচনী প্রচারে ব‍্যারাকপুরে রয়েছেন শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী। এর আগে শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী কোভিডে আক্রান্ত হয়েছিলেন। রাজের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী করোনায় প্রাণ হারান। সেসময় অন্তঃস্বত্তা ছিলেন শুভশ্রী। তখন করোনা নেগেটিভ এসেছিল তাঁর। বাদ দ্বিতীয় স্ট্রেনে রক্ষা পেল না শুভশ্রীও। 




করোনা আক্রান্তের খবর শুভশ্রী নিজেই ইন্সটাগ্রাম হ‍্যাণ্ডেলে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, আমি কোভিড পজিটিভ পরীক্ষা করেছি। তবে আমার ছেলে সেফ রয়েছে আপাতত পরিচারকের কাছে। আমি হোম কোয়ারাইন্টিনে রয়েছি এবং নিজেকে আইসোলেটেড করেছি। পাশাপাশি সবাইকে সাবধানতা অবলম্বন করে মাস্ক পড়ার, শারিরীক দূরত্ব বজায় রাখার ও স‍্যানিটাইজ ব‍্যবহার করার পরামর্শ দিয়েছেন শুভশ্রী।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code