ওকড়াবাড়ী বাজারে প্রচারে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া
আজ কোচবিহার জেলার সিতাই বিধানসভার ওকড়াবাড়ী বাজারে ভোট প্রচারে সিতাই বিধানসভার তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া। আগামী ১০ই এপ্রিল নির্বাচন কোচবিহারে তার আগে প্রচারকার্য সাড়তে জোর কদমে নেমে পড়েছে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া।
আজ সন্ধ্যায় ওকড়াবাড়ী বাজার এলাকার প্রতিটি দোকানে দোকানে ঘুরে আর্শিবাদ নেন এবং ভোট দানের জন্য আবেদন করেন। এদিনের এই কর্মসূচিতে ওকড়াবাড়ী অঞ্চল প্রধান হাসানুরজ্জামান, রেজাউল করিম, পঞ্চায়েত নাসির আলী সহ কয়েক শো নেতা কর্মী।
প্রসঙ্গত, আজকেই দিনহাটায় জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। আর আজকেই দিনহাটা থেকে কিছুটা দূরত্বেই তৃণমূল প্রার্থীর ভোট প্রচার প্রচার কার্যে অন্য মাত্রা যোগ করেছে বলে জানায় স্থানীয় নেতা কর্মীরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ