গ্রীষ্মের তীব্র দাবদাহে কল থাকলেও জল নেই বাঁকুড়ার করিশুন্ডা এলাকায়
রঞ্জিত ঘোষ, বাঁকুড়া 20 এপ্রিল :
লাল মাটির জেলা বাঁকুড়া,এমনিতেই বসন্তের শেষে এবং গ্রীষ্মের শুরুতেই ভূগর্ভস্থ জলস্তর নেমে যায় মাটির অনেক গভীরে ফলে জেলার বিভিন্ন প্রান্তে দেখাদেয় জলসঙ্কট । এযেন জেলাবাসীর চেনা ছবি । সেই মতো একই ছবি দেখাগেল বাঁকুড়ার ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলসহ কুশমুড়ি এলাকার বিভিন্ন গ্রামে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গত চারদিন হল জলের ট্যাপ খুললেও মিলছে না জল।একদিকে গ্রীষ্মের তীব্র দাবদাহ অপর দিকে আমরা জল পাচ্ছি না, ফলে আমরা তীব্র জল সঙ্কটে পড়েছি ।পাশাপাশি তারা সরকারের কাছে জল সঙ্কটের সমস্যার সমাধানের দাবি জানান ।
অপর দিকে জল সরবরাহ কারী PHE ইঞ্জিনিয়ারকে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জলের সমস্যা জানিয়েছি। তবে কবে জল সরবারহ সচল হবে সে বিষয়ে তিনিও ধন্দে রয়েছেন ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ