Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্বকে করোনামুক্ত করতে ৯০ লক্ষ টাকা দান করলেন গ্রেটা থুনবার্গ

বিশ্বকে করোনামুক্ত করতে ৯০ লক্ষ টাকা দান করলেন গ্রেটা থুনবার্গ 



ভারতে কোভিড-১৯-এর জাতীয় টিকাকরণ কর্মসূচির প্রথম পর্যায় ১৬ই জানুয়ারি শুরু হয়েছিল। সেই সময় যাঁরা আমাদের রক্ষা করছেন, আমাদের স্বাস্থ্যকর্মী, সামনের সারিতে থাকা করোনা যোদ্ধারা – এঁদের টিকা দেওয়ার কাজ শুরু হয়। পরিস্থিতি কিছুটা স্থিতাবস্থায় আসার পর পয়লা মার্চ থেকে আমাদের যে সমস্ত নাগরিকদের সংক্রমণের ঝুঁকি বেশি তাঁদের রক্ষা করার জন্য অর্থাৎ, ৪৫ বছরের ঊর্ধ্বে যাঁরা আছেন, সেইসব মানুষদের টিকা দেওয়া শুরু হয়েছে। দেখা গেছে, দেশে কোভিড সংক্রমণে মৃতদের মধ্যে ৮০ শতাংশই এই গোষ্ঠীর। টিকাকরণের কাজে গতি আনতে বেসরকারি ক্ষেত্রকেও ব্যবহার করা হয়েছে।

প্রসঙ্গত উচ্চ-আয়ের দেশগুলির মধ্যে প্রায় ৪ জনের মধ্যে ১ জন একটি COVID-19 ভ্যাকসিন পেয়েছেন, তুলনায় স্বল্প আয়ের দেশগুলিতে ৫০০ এরও বেশি লোকের মধ্যে ১ জন মাত্র ভ্যাকসিন পেয়েছেন।

বিশ্বকে করোনামুক্ত করতে ভ্যাকসিনের প্রয়োজন বিশেষ করে বলার নেই। কিন্তু ভ্যাকসিন তৈরি করা বা আমদানি করা সব দেশের পক্ষেই সম্ভবপর নয় । আর তাই  COVID-19 ভ্যাকসিন যাতে বিশ্বের সমস্ত দেশেই পায় তারজন্য এগিয়ে এলেন গ্রেটা থুনবার্গ। 

গ্রেটার ফাউন্ডেশন করোনার ভ্যাকসিনের জন্য ১00000 ইউরো দান করেছেন, যা ভারতীয় টাকায় ৯০০৩৮২৬ টাকা । 


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code