দিনহাটা থানার সামনে রাস্তা অবরোধ করলেন দিনহাটা নিষিদ্ধ পল্লীর কর্মীরা
দিনহাটা থানার সামনে রাস্তা অবরোধ করলেন দিনহাটা নিষিদ্ধ পল্লীর কর্মীরা। তাদের অভিযোগ এক নাবালিকা মেয়ে দিনহাটা থানার পুলিশ তুলে নিয়ে এসেছে।
রবিবার রাত আটটা নাগাদ এই ঘটনা ঘটে। আন্দোলনকারী যৌনকর্মী মহিলারা বলেন," এ দিন বিকেল নাগাদ হঠাৎই দিনহাটা থানার টাউন বাবু সহ বেশ কয়েকজন পুলিশ যৌনপল্লীতে গিয়ে পিউ বিশ্বাস নামে এক মহিলাকে ডাকাডাকি করে। তার বের হতে একটু দেরি হওয়ায় পুলিশ ঘরে ঢুকে সেই ঘর তছনছ করে বলে অভিযোগ। এরপর ঘরের পাশে থাকা বাচ্চাটিকে অন্য ঘর থেকে উঠিয়ে নিয়ে আসে। কি কারণে পুলিশ নাবালিকাকে উঠিয়ে নিয়ে এলো তা নিয়ে জানতে চেয়ে পথ অবরোধে বসি আমরা।"
দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত জানান, চাইল্ড লাইনের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তিন জন মেয়েকে উদ্ধার করা হয়। আজকে আরো একজনকে উদ্ধার করা হয়েছে। এলাকার বাসিন্দারা অবস্থান-বিক্ষোভ করে। উপযুক্ত প্রমান পত্র দেখাতে পারলে এবং নাবালিকাকে কেন এখানে রাখা হয়েছে তার সদুত্তর মিললে তাকে ছেড়ে দেওয়া হবে।
বিস্তারিত ভিডিওতে-
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ