এবার বিজেপি নেতা সায়ন্তন বসুর প্রচারে নিষেধাজ্ঞা জারি করলো কমিশন
রাহুল দেব বর্মন, সংবাদ একলব্য: শীতলকুচিতে গুলি চালনা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ২৪ ঘণ্টার জন্য সায়ন্তন বসুর প্রচারে নিষেধাজ্ঞা জারি করলো কমিশন । আজ সন্ধে ৭টা থেকে আগামীকাল সন্ধে ৭টা পর্যন্ত প্রচারে অংশ নিতে পারবেন না তিনি। শীতলকুচি কাণ্ডে বিতর্কিত মন্তব্য করায় প্রথমে সায়ন্তন বসুকে শোকজ নোটিস পাঠায় কমিশন। এরপর, সেই চিঠির জবাবে সায়ন্তন তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। স্বাভাবিকভাবেই সায়ন্তনের চিঠির জবাবে সন্তুষ্ট নয় কমিশন ফলে এই পদক্ষেপ।
রাজ্যে চতুর্থ দফার ভোটে শীতলকুচি কাণ্ড নিয়ে এক জনসভায় বিজেপি নেতা সায়ন্তন বসু বলেছিলেন, তোমরা একজনকে মারলে আমরা চারজনকে মারবো। জলপাইগুড়ির বানারহাটে একটি জনসভায় সায়ন্তন বলেন, “খেলা বেশি খেলতে যেও না, শীতলকুচি খেলে দেব৷ জীবনে প্রথমবার ভোট দিতে যাওয়া আনন্দ বর্মনকে হত্যা করেছে ওরা। সে বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখের ভাই ছিল। আমরা এর পর আর অপেক্ষা করব না। চার জনকে ইতিমধ্যেই স্বর্গে পাঠানো হয়েছে। শোলে সিনেমায় একটা ডায়লগ ছিল যদি আপনাদের মনে থাকে, তুমি একটা মারলে আমরা চারটে মারবো। শীতলকুচি তার সাক্ষী থাকল। তোমরা একটা মারলে, আমরা চারটে মারবো।“
এই মন্তব্যের জেরেই শোকজ নোটিশ পাঠায় কমিশন। সেই চিঠির জবাবে সন্তুষ্ট না হয়ে সায়ন্তনের প্রচারেই কোপ কমিশনের। শীতলকুচি নিয়ে মন্তব্যের জেরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রচারে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। এমনকি বিজেপি নেতা রাহুল সিনহাকেও ভোট প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন।
রাহুল দেব বর্মন: জন্মসূত্রে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার বাসিন্দা রাহুল দেব বর্মন ভূগোলে স্নাতক। ২০১৭ সাল থেকে তিনি পেশাদার সাংবাদিকতার জগতে পা রাখেন। ২০২৩ সাল থেকে তিনি 'সংবাদ একলব্য'-এর সাথে যুক্ত রয়েছেন। রাজনীতি থেকে শুরু করে খেলাধুলা, সাহিত্য এবং সংস্কৃতি— সব ধরনের খবর অত্যন্ত নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার সাথে পাঠকের কাছে তুলে ধরাই তাঁর প্রধান কাজ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ