Latest News

6/recent/ticker-posts

Ad Code

'কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিরপেক্ষ নয়', কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল



'কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিরপেক্ষ নয়', কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল 




প্রথম দু’দফার নির্বাচন সংক্রান্ত অভিযোগ নিয়ে আজ কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। দুপুর দেড়টায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পৌঁছান তৃণমূল নেতাদের একটি দল। যশবন্ত সিনহা, ডেরেক ও’ব্রায়েন, সুব্রত মুখোপাধ্যায় সহ ৭ সদস্যের প্রতিনিধিদল এদিন যান কমিশনে।



উপযুক্ত তথ্যপ্রমাণ সহ কমিশনের কাছে তাঁরা অভিযোগ জানিয়েছেন বলেই জানান তাঁরা। তৃণমূল কমিশনের কাছে অভিযোগ করেছে, ভোট প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী, কমিশনকে জানানো সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি।কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিরপেক্ষ নয়। এমনটাই অভিযোগ করেছে তাঁরা। অভিযুক্ত জওয়ানদের পরবর্তী দফার ভোটে আর মোতায়েন নয়, কমিশনে দাবি তৃণমূলের। দেখুন ভিডিও-



সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code