Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভ্যাকসিন নেওয়ার লাইনে মাস্ক পড়লেও শারিরিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না দিনহাটা হাসপাতালে

ভ্যাকসিন নেওয়ার লাইনে মাস্ক পড়লেও শারিরিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না দিনহাটা হাসপাতালে 


দিনহাটাঃ 

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই করোনার ভ্যাকসিন নিতে লম্বা লাইন দেখা গেলো দিনহাটা হাসপাতাল চত্ত্বরে। আজ করোনার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। তবে লাইনে মাস্ক পড়লেও শারিরিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না প্রতিষেধক নিতে আসা ব্যক্তিদের। 

ভ্যাকসিন নিতে আসা অনির্বান সিংহ বলেন-  কো-ভ্যাক্সিন এবং কোভিশিল্ড নেওয়ার জন্য একটাই লাইন করায় ভীর তৈরি হচ্ছে । একাধিক কেন্দ্র বানিয়ে প্রতিষেধক দিলে এই ভীর নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। 



অপরদিকে  গীতালদহ থেকে আসা এক ব্যক্তি বলেন- গ্রামীন স্বাস্থ্যকেন্দ্র গুলোতে যদি ভ্যাকসিন নেওয়ার সুবিধা থাকতো তবে এতো ভীর হতো না। 

জানা গিয়েছে দিনে ৩০০ থেকে ৪০০ ব্যক্তি ভ্যাকসিন নিতে আসছে। তবে বিগত শনি বার থেকে ভীর একটু বেশি হচ্ছে ।   

এদিকে লাগাতার সংক্রমণ বৃদ্ধির জের দিল্লীতে ছয়দিনের লক ডাউন জারি করলো মুখ‍্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ রাত থেকেই শুরু হচ্ছে লক ডাউন বলে জানা গেছে। আজ রাত দশটা থেকে আগামী ২৬এপ্রিল সোমবার সকাল ৬টা পর্যন্ত লক ডাউনের ঘোষনা করেছেন মুখ‍্যমন্ত্রী। 


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code