জয়ের হ্যাকট্রিক এর পর ব্যাঙ্গালোর এর সামনে আজ রাজস্থান চ্যালেঞ্জ
অর্নব অধিকারীঃ জয়ের হ্যাকট্রিক করে লিগ পয়েন্ট এ এতদিন শীর্ষ স্থানে ছিল বিরাটের ব্যাঙ্গালোর, কিন্তু গতকাল কেকেআর সিএসকে ম্যাচে সিএসকে ম্যাচ জেতার পর লিগ পর্বে শীর্ষে উঠে গেছে তারা। এখন ব্যাঙ্গালোর কে তাদের শীর্ষ স্থান ফিরিয়ে আনতে জিততে হবে রাজস্থান এর বিরুদ্ধে।
এখনো পর্যন্ত লিগের কোন ম্যাচ হারেনি ব্যাঙ্গালোর কিন্তু এখন তাদের মুখোমুখি তরুণ ক্যাপ্টেন সঞ্জুর রাজস্থান ব্রিগেড। লড়াইটা কঠিন হলেও রাজস্থান কিছুটা ব্যাকফুটে থাকবে কারন তাদের আইকন প্লেয়ার বেন স্টোকস টুর্নামেন্ট থেকে চোটের কারণে ছিটকে গেছে, জোফরা আর্চার এখনো আইপিএলে খেলা নিয়ে অনিশ্চিত।
ব্যাঙ্গালোর নিজেদের বিজয়রথ এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই করে যাবে, ম্যাক্সওয়েল এর ফর্ম, এবি দুর্দান্ত ব্যাটিং প্রর্দশন পুরো হেভিওয়েট প্যাকেজ নিয়ে তৈরি বিরাট ব্রিগেড।
দেখে নেওয়া যাক দু'দলের সম্ভাব্য একাদশ-
আরসিবি- দেবদূত পাডিকল, বিরাট কোহলি(ক্যাপ্টেন), ড্যানিয়েল স্যামস/ড্যানিয়ের ক্রিশ্চিয়ন, এবিডি (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিসন, হর্ষল প্যাটেল, যুযবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ।
রাজস্থান রয়্যালস- মনন ভোরা, জস বাটলার, সঞ্জু স্যামশন, রিয়ান প্রয়াগ, ডেভিড মিলার, শিবম ডুবে, রাহুল তেওটিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকত/শ্রেয়স গোপাল, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া।
খেলা সময়-রাত ৭:৩০টা (ভারতীয় সময়)
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ