Latest News

6/recent/ticker-posts

Ad Code

মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী মনোজ রায়

 


মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী মনোজ রায়



ময়নাগুড়ি, ৮ মার্চঃ 


উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দুই শৈবতীর্থ মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচারে নামলেন ময়নাগুড়ির তৃণমূল প্রার্থী মনোজ রায়।

সোমবার সকালে পরিবারের সদস্য এবং দলীয় সমর্থকদের উপস্থিতিতে ময়নাগুড়ির ঐতিহ্যবাহী জটিলেশ্বর মন্দির এবং ঐতিহ্যবাহী শৈবতীর্থ মন্দির জল্পেশ মন্দিরে পুজো দেন তিনি। এদিন প্রথমে জটিলেশ্বর মন্দিরে যান। এবং সেখানে গিয়ে তিনি পুজো দেন। 



এরপর সেখান থেকে আসেন জল্পেশ মন্দিরে। সেখানে দীর্ঘক্ষণ পুজো করার পর তিনি প্রসাদ গ্রহণ করার পর নির্বাচনী প্রচারে নামেন। এদিন তিনি পুজো দেওয়ার পর বলেন, " ময়নাগুড়ি বাসীর মঙ্গল কামনা করে এবং পুজোর মধ্য দিয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে আমি নির্বাচনী প্রচারে নামলাম। আমার বিশ্বাস ময়নাগুড়ি বাসী আমার সাথে আছেন এবং আগামীতেও থাকবেন।"
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code