ইভিএম ভিভি প্যাডের আনুষ্ঠানিক উদ্বোধন
প্রতিনিধি সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-
ইভিএম ভিভি প্যাডের আনুষ্ঠানিক উদ্বোধন করলে জেলাশাসক এনাউর রহমান। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ ডি এম অনির্বাণ কোলে ডিপিও সর্ব শিক্ষা মিশন মৌলি সান্যাল সহ্য অন্যান্যরা। সম্প্রতিক দিন কয়েক আগে রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষনা করেন নির্বাচন কমিশন।
নির্বাচনের দিন ঘোষণার পরই নরেচরে বসেন রাজ্য ও জেলা প্রশাসন।জেলায় জেলায় শুরু হয় ভোটের প্রস্তুতি। ইভিএমের ট্রেনিংও সম্পূর্ণ করা হয়। সাধারন মানুষদের ই ভি এম বিষয়ে সচেতন করতে আজ বর্ধমান কালেক্টেরেট অফিসে ইভিএম ভিভি প্যাডের আনুষ্ঠানিক উদ্বোধনের পর জেলাশাসক এনাউর রহমান।
জেলাশাসক এনাউর রহমান বলেন সামনে বিধানসভা ভোট এই ভোট উপলক্ষে কালেক্টরেট অফিসের নিচে ই ভি এম এওয়ারনেস ক্যাম্প করা হয়েছে। এখানে অনেক ধরনের অফিস আছে।এই অফিস গুলোতে প্রতিদিন অনেক মানুষ জন আসেন তারা চাইলে নিজের ভোটের বিষয়ে ই ভি এম ম্যাশিনের বিষয়টা জেনে নিতে পারবেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ