Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের দূর্ঘটনা ধূপগুড়িতে গুরুতর আহত এক পথচারী

 



 

ফের দূর্ঘটনা ধূপগুড়িতে গুরুতর আহত এক পথচারী।



জয়ন্ত বর্মন : 


পথ দূর্ঘটনা যেন পিছু ছাড়ছে না ধূপগুড়ির। সোমবার ধূপগুড়ি কসমো বাজার এলাকায় দূর্ঘটনায় গুরুতর আহত হলেন এক পথচারী। স্থানীয় সূত্রে জানা গেছে, এক পথচারী রাস্তা পারাপার করছিলেন সেসময় দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা মারে। রীতিমতো ছিটকে পড়ে যান ঐ ব্যাক্তি। 



এরপর স্থানীয় দের তৎপরতায় খবর দেওয়া হয় ধুপগুড়ি দমকল বাহিনীকে তারপর ধূপগুড়ি দমকল বাহিনীর কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।



ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসেন ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা ও ট্রাফিক পুলিশ । একই জায়গায় একাধিকবার পথ দুর্ঘটনা ঘটায় চিন্তিত ধূপগুড়িবাসী। ট্রাফিক পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই জায়গায় সিভিক ভলান্টিয়ার বা বেড়িয়ালের বেবস্থা করা হবে। ঘাতক গাড়িটিকে আটক করেছে ধূপগুড়ি থানার পুলিশ।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code