গেরুয়া শিবিরে নাম লেখালেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)
তারকাদের যোগ দেওয়ার পালা চলছে রাজ্য রাজনীতিতে। এবার গেরুয়া শিবিরে নামলেখালেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)।
সোমবার কলকাতায় কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) এবং দিলীপ ঘোষের (Dilip Ghosh) উপস্থিতিতে গেরুয়া শিবিরের পতাকা নিজের হাতে তুলে নিলেন শ্রাবন্তী।
এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন স্বপন দাশগুপ্তও। বিগত কয়েকদিন ধরে একের পর এক টলিউড সেলেবরা যোগ দিচ্ছেন বিজেপিতে।
বিজেপিতে যোগ দিয়ে শ্রাবন্তী বলেন, "আমার নতুন পথচলা শুরু হল আজ থেকে। আমি আপ্লুত। নরেন্দ্র মোদিকে আমি অনুসরণ করি। বিজেপি আমাকে যোগ্য মনে করেছে তাই আমাকে সম্মান দিয়েছে। সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমিও কাজ করতে চাই বিজেপির সঙ্গে।"
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ