Latest News

6/recent/ticker-posts

Ad Code

'বাংলায় কোনও শিল্প হচ্ছে না', 'রাতের অন্ধকারে টেটে নিয়োগপত্র দেওয়া হল'- কোলাঘাটে বিস্ফোরক শুভেন্দু অধিকারী




'বাংলায় কোনও শিল্প হচ্ছে না', 'রাতের অন্ধকারে টেটে নিয়োগপত্র দেওয়া হল'- কোলাঘাটে বিস্ফোরক শুভেন্দু অধিকারী




দল বদলের পর বিজেপির হয়ে একের পর এক সভা করছেন শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনের আগে তীব্র আক্রমণে বিদ্ধ করছে শাসক দল তথা তৃণমূল কংগ্রেসকে। আজ কোলাঘাটের সভা থেকে তৃণমূল সুপ্রিমো তথা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তোপ দাগেন তিনি। এদিন তাঁর অভিযোগ ‘কাটমানির বিনিময়ে তৃণমূলের কাছের লোকজনকে চাকরি দেওয়া হল।’ ‘রাতের অন্ধকারে টেটে নিয়োগপত্র দেওয়া হল’, বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী।



তৃণমূলনেত্রীকে আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘বাংলায় কোনও শিল্প হচ্ছে না। ঋণ করে বাংলাকে দেউলিয়া করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে উনি একাই সব, বাকিরা ল্যাম্পপোস্ট।’ মমতা ও অভিষেককে একযোগে আক্রমণ করে বলেন, ‘একজন জয় শ্রীরাম বলে রেগে যাচ্ছেন। আরেকজন তোলাবাজ ভাইপো বললে রেগে যাচ্ছেন।’



রাজ্য সরকারের নতুন প্রকল্প 'মায়ের রান্নাঘর' নিয়েও আক্রমণ করেন শুভেন্দু। তাঁর দাবি, লকডাউনে চুরি করা চাল দিয়ে ৫ টাকায় খাবার দিচ্ছে তৃণমূল। ফের একবার ডবল ইঞ্জিন সরকারের পক্ষে জোর সওয়াল করে বলেন, ‘বাংলাকে বাঁচাতে ডবল ইঞ্জিন সরকার গড়ুন। বাংলায় গণতন্ত্র বাঁচাতে একমাত্র বিজেপিই ভরসা।’‘পিএম কিষাণ প্রকল্প চালু হলেই ১৮ হাজার টাকা করে পাবেন।’ বলেও যোগ করেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code