Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাইকেল চালিয়েই সকল কাজ সাড়লেন পার্থ প্রতিম রায়



সাইকেল চালিয়েই সকল কাজ সাড়লেন পার্থ প্রতিম রায় 




জ্বালানী তেলের মূল‍্য বৃদ্ধি চলছেই। বৃদ্ধি পেতে পেতে পশ্চিমবঙ্গে পেট্রোলের মূল‍্য পেড়িয়েছে ৯০, ছুঁইছুঁই ১০০। আবার বেশ কয়েকটি রাজ‍্যে পেট্রোল লিটার প্রতি সেঞ্চুরি পূর্ণ করেছে। বাড়ছে রান্নার গ‍্যাসের দামও। ফলে স্বাভাবিকভাবেই মাথায় হাত সাধরন মানুষের। লাগাতার জ্বালানীর মূল বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিরোধীতায় নেমেছে বিরোধীদল গুলি। আজ পেট্রোল ডিজেলের মূল‍্য বৃদ্ধির প্রতিবাদে সরব হলেন কোচবিহার জেলার তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়। 




এদিন, তিনি গাড়িতে না চড়ে সকল অফিশিয়াল কাজ সাইকেল চালিয়ে করেন। কোচবিহর শহরের বিভিন্ন প্রান্তের কজকর্ম করতে গন্তব‍্যে পৌঁছাতে সাইকেলকেই সঙ্গী করে প্রতিবাদ জানালেন তিনি। পাশাপাশি ব‍্যক্তিগত কাজও সাইকেল চালিয়ে করেন পার্থ। তিনি জানান, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য কোচবিহার শহরে দিনভর সাইকেল চালিয়ে অফিসের কাজকর্ম ও ব্যক্তিগত কাজকর্ম করে প্রতিকী প্রতিবাদ করলাম। ধিক্কার জানাই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে।




এদিকে আজ পেট্রোল ডিজেলের মূল‍্য‍ বৃদ্ধির প্রতিবাদে গাড়ি করে না গিয়ে ইলেক্ট্রিক স্কুটার করে নবান্নে পৌঁছান রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ‍্যায়। ফিরহাদ হাকিমকে নিয়ে এদিনের এই প্রতিবাদ কর্মসূচীতে সামাল হন মুখ‍্যমন্ত্রী। পাশাপাশি জানান বাড়িও ফিরবেন স্কুটার করেই। তারই প্রতীকী প্রতিবাদে সামিল হলেন পার্থ প্রতিম রায়। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code