মুম্বাই, সংবাদ একলব্য: প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। গতকাল অসুস্থ হন সঙ্গীতশিল্পী। তারপর তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। আর আজ তিনি চিরদিনের জন্য পৃথিবীর মায়া ত্যাগ করে গেলেন।
হাসপাতালে ভর্তি
জানা যায়, গতকাল অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর হাসপাতালে ভর্তি করা হয় সঙ্গীতশিল্পীকে। বুকে সংক্রমণ নিয়ে তিনি ভর্তি ছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। তারপর আজ সোশাল মিডিয়ায় কিংবদন্তি সঙ্গীতশিল্পীর মৃত্যু সংবাদ জানালেন তাঁর নাতনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকালই সংজ্ঞাহীন অবস্থায় আনা হয়েছিল কিংবদন্তি সঙ্গীত শিল্পীকে। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক ড. প্রতীত সামদানি জানিয়েছেন, মাল্টি অর্গ্যান ফেলিওরের কারণেই মৃত্যু হয়েছে কিংবদন্তি এই সঙ্গীত শিল্পীর।
শেষকৃত্য
আজ সোশাল মিডিয়ায় কিংবদন্তি সঙ্গীতশিল্পীর মৃত্যু সংবাদ জানালেন তাঁর নাতনি। জানা গিয়েছে, আগামিকাল বিকাল ৪টের দিকে শিবাজী পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে এই কিংবদন্তি সঙ্গীত শিল্পীর।
আশা ভোঁসলের সঙ্গীত সফর
পুরষ্কার
১৯৬৮, ১৯৬৯, ১৯৭২, ১৯৭৩, ১৯৭৪, ১৯৭৫ এবং ১৯৭৯ ফ্লিম ফেয়ার অ্যাওয়ার্ড পান আশা। ১৯৮১ এবং ১৯৮৬ সালে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০০০ সালে তিনি পেয়েছিলেন শতাব্দীর সেরা গায়িকা পুরস্কার। ২০০০ সালে পেয়েছিলেন দাদাসাহেব ফালকে পুরস্কার। ১৯৮৭ সালে তিনি পেয়েছিলেন নাইটিঙ্গেল অফ এশিয়া পুরস্কার। ২০০২ সালে বিবিসি আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছিলেন তিনি। ২০০৮ সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ