অন্যরকম বিয়ের অনুষ্ঠান করে নজীর গড়লেন নবদম্পতি
অন্যরকম বিয়ের অনুষ্ঠান করে নজীর গড়লেন নবদম্পতি। গরিব ও দুঃস্থ মানুষদের মধ্যে কম্বল ও মিষ্টি বিতরণ করলেন জলপাইগুড়ির বাসিন্দা এক নবদম্পতি।
চা-বাগান সহ বিভিন্ন এলাকার মানুষদের হাতে মাস্কও তুলে দিয়েছেন তারা।জলপাইগুড়ি শহরের কদমতলা মিউসিপালটি মার্কেট সংলগ্ন এলাকার বাসিন্দা স্নেহাশিস রায় ও পাণ্ডাপাড়ার বাসিন্দা চয়নিকা আচার্যের বিয়ে হয়।
আগে থেকেই তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন জাঁকজমকপূর্ণ বিয়ের বাড়তি খরচ না করে গরিব ও দুঃস্থ মানুষদের জন্য কিছু করবেন তাঁরা। সেই অনুযায়ী নবদম্পতি মিলে প্রচুর সংখ্যক অসহায় মানুষের হাতে কম্বল, মিষ্টি ও মাস্ক তুলে দেন। পাশাপাশি দরিদ্র পরিবারের শিশুদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন তাঁরা।
স্নেহাশিস ও চয়নিকার বিয়ে উপলক্ষে এই সহায়তা পেয়ে সকলেই খুব খুশি হন। তারা আশীর্বাদ করেন নবদম্পতিকে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ