আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার তৃতীয় বর্ষ সাধারণ সভা অনুষ্ঠিত হল সোমবার।এদিন আলিপুরদুয়ারের কাছে পোরো ইকো পার্কে প্রাকৃতির উন্মুক্ত পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার উপস্থিত সদস্যদের সর্ব সম্মতি ক্রমে ১৫ জনের নতুন কমিটি গঠন করার পাশাপাশি বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব দেওয়া এবং বিগত দিনে সংস্থার কাজের পর্যালোচনাও করা হয়।
সংস্থার নতুন কমিটির সভাপতি হন জয়ন্ত দাস,সম্পাদক কৌশিক দে কোষাধ্যক্ষ তরুণ সরকার।এদিনের এই সভা পরিচালনা করেন আলিপুরদুয়ার টাউন ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রসেনজিৎ দে সহ অন্যান্য বিশিষ্টজনেরা।"সাপের কামড়ে ওঝা নয়,চলো হাসপাতালে" এই বার্তাকে সামনে রেখে আগামীতে আলিপুরদুয়ার থেকে কলকাতা পর্যন্ত সাইকেল র্যালি করবার পরিকল্পনাও গ্রহণ করা হয় এদিন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ