জনসংযোগ বাড়াতে উখড়াডিহিতে সাংসদ সৌমিত্র খা
SER-23,বাঁকুড়া,৫ জানুয়ারী
মূলত জনসংযোগ বাড়াতে মঙ্গলবার দুপুর নাগাদ বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটির উখড়াডিহিতে আসেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খা । বেশ কিছুক্ষণ কাটান স্থানীয় মানুষজনদের সাথে, শোনেন তাদের অভাব-অভিযোগের কথাও । পাশাপাশি উখড়াডিহি গ্রামে এক দরিদ্র মানুষের অভাব-অনটনের কথা শোনে তাকে কিছু অর্থও প্রদান করেন তিনি।এবং তাকে প্রতিমাসে এক হাজার টাকা প্রদানের প্রতিশ্রুতিও দেন সাংসদ । এবং মধ্যাহ্নভোজন এক আদিবাসী বাড়িতে। স্বভাবতই দীর্ঘদিন পরে সাংসদকে কাছে পেয়ে খুশি বিজেপির স্থানীয় মহলে ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ