Latest News

6/recent/ticker-posts

Ad Code

ছুটি কাটাতে গিয়েও ফিটনেস চর্চায় ধ‍্যান সারার, দেখুন ভিডিও



ছুটি কাটাতে গিয়েও ফিটনেস চর্চায় ধ‍্যান সারার, দেখুন ভিডিও



ছুটি কাটাতে মালদ্বীপে রয়েছে বলিউড অভিনেত্রী সারা আলী খান। তবে ছুটি কাটাতে মালদ্বীপ গেলেও দৈনিক রুটিন মাফিক শরীর চর্চায় ত্রুটি রাখছেন না তিনি। মালদ্বীপে গিয়েও নিয়মিত যোগাভ্যাস করছেন সারা। তারই ঝলক উঠে এল সোশ্যাল মিডিয়া। সেই ফিটনেস ওয়ার্কের ছবি নিজেই শেয়ার করেছেন তিনি। 


বেড়াতে গিয়ে সেন্ট রেজিস মালদ্বীপ ভমমুলি রিসর্টে রয়েছেন সারা। সেখানেও যোগা অনুশীলন করতে দেখা গেল অভিনেত্রীকে। যার ভিডিয়ো পোস্ট করে লিখেছেন 'Swinging into the weekend'। 


তবে একাই নন তিনি। তার সাথে রয়েছেন অমৃতা সিং ও ইব্রাহিম আলি খান। বেড়াতে গিয়ে বাবা মায়ের সঙ্গে কাটানো সময় তিনি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। জানা যাচ্ছে, মালদ্বীপে সারাকে যে বিকিনিতে দেখা গিয়েছে তার দামই নাকি ৫২ হাজার টাকা। 


সম্প্রতি মুক্তি পেয়েছে সারা আলি খান ও বরুণ ধাওয়ান অভিনীত ছবি কুলি নম্বর ওয়ান। খুব শীঘ্রই অক্ষয় কুমার ও ধনুষ-এর সঙ্গে 'আতরাঙ্গী রে' ছবিতে দেখা যাবে তাঁকে। এর আগে 'লভ আজকাল পার্ট ২', 'সিম্বা', 'কেদারনাথ' ছবিতে কাজ করেছেন সইফ কন্যা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code