Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা বিধি মেনে কলেজ খোলার দাবি জনিয়ে বিক্ষোভ ও ডেপুটেশন SFI -র


করোনা বিধি মেনে কলেজ খোলার দাবি জনিয়ে বিক্ষোভ ও ডেপুটেশন SFI -র



করোনা পরিস্থিতির কারণে প্রায় একবছর ধরে কলেজে পঠনপাঠন বন্ধ। অনলাইন ক্লাসের কথা শোনা গেলেও তার অবস্থা তথৈবচ। অথচ দৈনন্দিন জীবন ইতিমধ্যেই স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। ভারতের ছাত্র ফেডারেশন, দিনহাটা কলেজ ইউনিট মনে করে, এর সুদূরপ্রসারী কুপ্রভাব শিক্ষা ও ছাত্রদের মানসিকতায় স্পষ্ট হয়ে উঠছে। শিক্ষাব্যবস্থার এই অচলাবস্থার দ্রুত অবসান ঘটিয়ে, করোনা স্বাস্থ্যবিধি মেনে কলেজে পঠনপাঠন চালুর দবি জানিয়ে ভারতের ছাত্র ফেডারেশন, দিনহাটা কলেজ ইউনিটের তরফে দিনহাটা মহাবিদ‍্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে আজ। 


দ্রুত কলেজ ক্যাম্পাস খুলে কলেজ এ ক্লাস চালু করার দাবিতে দিনহাটা কলেজের সামনে প্রতীকী অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয় এস এফ আইয়ের তরফে। 


কলেজ ইউনিটে অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন আব্দুল মালেক পাটোয়ারি, প্রদীপ বর্মন, শুভজিৎদা, বুবনি বর্মন প্রমুখ। ছাত্র আন্দোলনকে সংহতি জানিয়ে উপস্থিত হন দিনহাটা কলেজ ছাত্র - ছাত্রী সংসদের প্রাক্তন সম্পাদক তথা SFI রাজ্য সম্পাদকমন্ডলির সদস্য শুভ্রালোক দাস, আঞ্চলিক কমিটা সম্পাদক টুটুল সরকার, সভাপতি অংশুমালি রায়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code