Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপি যুব মোর্চার তরফে হাসপাতালে ফল বিতরণ


বিজেপি যুব মোর্চার তরফে হাসপাতালে ফল বিতরণ


পূর্ব মেদিনীপুর, সুজিত মণ্ডল


পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের ময়নার বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ময়না ব্লক হসপিটালে অসুস্থ রোগীদের ফল বিতরণ করেন মঙ্গলবার। 



"জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর"-- স্বামীজীর এই আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ তার 159 তম জন্মদিনে তাঁকে স্মরণীয় করে রাখার জন্য ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সদস্যরা ময়না ব্লক হাসপাতালের অসুস্থ রোগীদের ফল বিতরণ করলেন।


"জীবনের ঝুঁকি নাও, জিতলে তুমি নেতৃত্ব দিবে। আর না জিতলে তুমি পরবর্তী কাউকে পথ দেখাবে।"---স্বামীজি এই আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপির যুব মোর্চার সদস্যরা পুরনো শ্রীরামপুর বাজার থেকে খেজুর তলা পর্যন্ত বাইক মিছিলের আয়োজন করে এবং মিছিলের শেষে স্বামীজীকে স্মরণ করার জন্য তার উপর একটি আলোচনা সভা করা হয়। 


এই সভায় উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি প্রতীক পাখিরা, জেলা সাধারণ সম্পাদক সোমনাথ বকশি এবং তমলুক জেলা সংগঠনের সহ-সভাপতি আশিস মণ্ডল, জেলা সাধারণ সম্পাদক চন্দন মন্ডল, উত্তর মন্ডল সভাপতি দেবদাস মাইতি সহ অন্যান্য নেতা নেতৃত্ব রা।আলোচনা সভায় প্রতীক পাখিরা বলেন,আমরা সারা জীবন স্বামীজীর দেখানো পথ অনুসরণ করে দুঃস্থ আর্ত পিরীতের সেবায় নিয়োজিত থাকবো।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code