আলিপুরদুয়ার লায়ন্স ক্লাব এর পক্ষ থেকে স্বপ্ন সোসাইটি দ্বারা পরিচালিত আবরণ বস্ত্র ব্যাংকে বেশ কিছু কম্বল ও বস্ত্র প্রদান
আলিপুরদুয়ার
আজকে আলিপুরদুয়ার লায়ন্স ক্লাব এর পক্ষ থেকে ৩০টি কম্বল এবং নুতুন পুরানো মিলে কিছু ব্যবহারিক বস্ত্র তুলে দেয় স্বপ্ন সোসাইটি দ্বারা পরিচালিত আবরণ বস্ত্র ব্যাংকে ।
এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ড: জ্যোতিবিকাশ নাথ, রতন ঘোষ, লায়ন্স প্রেসিডেন্ট রাজা দত্ত, অপূর্ব কুমার সেন- সেক্রেটারি। সেই সাথে আলিপুরদুয়ার লায়ন্স ক্লাব একাধিক সদস্য ছিলেন। সেই সাথে ইংরেজি নুতুন বছরের শুভেচ্ছা বার্তা ফল পাঠিয়েছেন আলিপুরদুয়ার জেলাপরিষদ এর সহ সভাধিপতি মাননীয় মনোরঞ্জন দে মহাশয়।
স্বপ্ন সোসাইটি তার সুস্থতা কামনা করেছেন lসেই ফল আজকে পথ বিশেষ বিদ্যালয়ের বিশেষ ভাবে সক্ষম শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়l স্বপ্ন সোসাইটির বিশিষ্ট সমাজ সেবক বিনায়ক নন্দী মহাশয় এর আজকে ৭২ তম জন্মদিন পালন করা হয় পথ বিশেষ বিদ্যালয়ের বিশেষ ভাবে সক্ষম ছাত্র ছাত্রী দের সাথে l
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ